বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন জামায়াতকর্মী নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণসংক্রান্ত কয়েকটি কাগজ উদ্ধার করা হয়। অভিযানে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীকেও আটক করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে ব্যাগভর্তি টাকা পাওয়া যায়। পরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। যাচাই-বাছাই শেষে তিনি একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।”