ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর
বরিশাল-৩ আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ৯টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জন আসনটির বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজারসংলগ্ন এবি পার্টির নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও সেখানে থাকা লিফলেট ক্ষতি করে চলে যায়।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কতিপয় সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। তারা এরই মধ্যে সফিপুর বাটামারা নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যাবার জন্য হুমকি দিচ্ছেন।’



























