বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন— সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত। নিহত এক পথচারী।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান সেনাবাহিনীর ট্রাকের চালক ও এক পথচারী।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।