শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ জুন ২০২৬

ট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে ফুটবল উন্মাদনা

ট্টগ্রামের ‘ব্রাজিল গলি’তে ফুটবল উন্মাদনা
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বাড়িতে পতাকা টাঙাচ্ছেন, কেউবা সাজিয়ে তুলছেন পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের খতিব পাড়ার একটি গলি এখন পরিচিতি পেয়েছে ‘ব্রাজিল গলি’ নামে।

ব্রাজিল সমর্থকদের উদ্যোগে গলিটির দেয়ালজুড়ে আঁকা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের নানা প্রতিকৃতি। সেখানে স্থান পেয়েছেন ফুটবল সম্রাট পেলেসহ ব্রাজিলের অন্যান্য তারকা খেলোয়াড়। একই সঙ্গে ফুটবল বিশ্বের আরও কয়েকজন কিংবদন্তি—ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিও শোভা পাচ্ছে দেয়ালে।

গলির নিচে দেয়ালজুড়ে ফুটবলারদের প্রতিকৃতি আঁকার কাজ চললেও ওপরে উড়ছে ব্রাজিলের অসংখ্য পতাকা। সব মিলিয়ে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিশ্বকাপকে কেন্দ্র করে সাজানো এই ‘ব্রাজিল গলি’ এখন চট্টগ্রামের ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন, ছবি তুলছেন এবং উপভোগ করছেন ফুটবলপ্রেমীদের সৃজনশীল আয়োজন।

স্থানীয়দের আশা, ফুটবলপ্রেম ও সৌহার্দ্যের এই অনন্য উদ্যোগ বিশ্বকাপের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে এবং নতুন প্রজন্মের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেবে।

জনপ্রিয়