শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৩ জুন ২০২৬

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামের এক কর্মী। 

শুক্রবার (১২ জুন) জুমার দিনে ব্যতিক্রমী উপায়ে দুধ দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের ঘোষণা দেন।

শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের একজন কর্মী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার জুমার নামাজের আগে তিনি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

দল ত্যাগের কারণ সম্পর্কে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম।

আমি দলের একজন দুর্দিনের কর্মী ছিলাম। এখন দলের সুদিন চলছে। এ সময়ে দলে বিভিন্ন অনুপ্রবেশকারী প্রবেশ করছে। নানা কারণে দলের কাছে আমার গুরুত্ব কমে গেছে এবং আমি অবহেলার শিকার হয়েছি।

তাই জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।

সর্বশেষ

জনপ্রিয়