সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ১৫ জুন ২০২৬

মাদারীপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

মাদারীপুরে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ছবি: সংগৃহীত

মাদারীপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপারা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু নাঈম খান (৫৫) মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২)ও লাভলু (৩০)। তাদের মধ্যে জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনূসের ছেলে ও সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে, আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটির মধ্যে একটি ছিল মিনি ট্রাক। দুই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মিটি ট্রাকের চালক নাঈম খান নিহত হন। এ সময় অন্য ট্রাকের চালক জুয়েল ও হেলপার সজীবসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি পাঠায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সোলামান মহামুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরিবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়