বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ : জোনায়েদ সাকি
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের ‘জ্বালা ধরেছে’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
শনিবার (১৩ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক সরকার। পলাতক ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বিগত প্রায় চার মাসে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দেখে ফ্যাসিস্টদের মনে ও গায়ে জ্বালা ধরে গেছে। তারা এখনো ষড়যন্ত্র ও কুৎসা রটানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তারা শুধু চুরি, লুটপাটই করেনি, বিদেশে হাজার কোটি টাকা পাচার করে করেছে। চোরের মায়ের আবার বড় গলা!’
সাবেক ভিপি আব্দুল মান্নানের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘উপজেলা বিএনপিকে তিনি টিকিয়ে রেখেছিলেন বহুবার কারাবরণ, মিথ্যা মামলা ও হামলা মাথায় নিয়ে।’



























