৫ শতাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসা সেবা
ব্রাহ্মণবাড়ীয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী, স্বর্ণপদক প্রাপ্ত, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার স্মরণে ফ্রি-মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই আয়োজনে ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শুক্রবার (৭ আগষ্ট) ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিটঘরের গুড়িগ্রাম পশ্চিম পাড়া, (বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার নিজ বাড়ি) এই আয়োজন করা হয়।
আল খলিল ডায়াগনস্টিক হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য সেবায় প্রদান করেন দেশবরেণ্য বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডাঃ তামান্না মাহজাবীন, ক্যান্সার বিশেষজ্ঞ
ডাঃ মোঃ রহমত উল্লাহ ভূইয়া, সার্জারী বিশেষজ্ঞ ডঃ কে এম সাকিব, মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নূর ইসরাত, মহিলাদের ব্রেস্ট স্পেশালিস্ট ডাঃ তানজিনা ভূইয়া, স্ত্রী ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ ডালিয়া আক্তার, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান অনিক, ডাঃ তারানা ভূইয়া রূপা ফ্রী মেডিকেল ক্যাম্পের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন আরিফুল ইসলাম ভূইয়ার সহধর্মিণী মিসেস সানজিদা আরিফ।
ফ্রি-মেডিকেল ক্যাম্পে স্থানীয় ও উপজেলার প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা লাভ করেন।



























