মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২৩:২৩, ১০ আগস্ট ২০২৬

গণিতভীতি দূর করতে বোচাগ‌ঞ্জে ‘ম্যাথ ম্যাস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণিতভীতি দূর করতে বোচাগ‌ঞ্জে ‘ম্যাথ ম্যাস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গণিতভীতি দূর করতে দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে অনুষ্ঠিত হলো ‘ম্যাথ ম্যাস্ট্রো’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বোচাগঞ্জ উপ‌জেলার ২৫টি বিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার (১০ আগস্ট) দুপু‌রে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের আয়োজ‌নে উক্ত প্রজেক্টের হলরু‌মে এই প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়।

গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার পঙ্কজ কান্ত।

বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা, গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গণিতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং গণিত চর্চার ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

জনপ্রিয়