তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
গত ২১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের মজিবর রহমানের (৫০) মুদির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মহসিন আলীকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের মো. হকদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তেঁতুলিয়া থানার মামলা নম্বর-১২, তারিখ ২২ আগস্ট ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



























