সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ইশতিয়াক কামাল, খুকৃবি

প্রকাশিত: ০০:২০, ২৩ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।

শনিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সুদৃঢ়করণ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নতুন রাষ্ট্রপতির বিজ্ঞ দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে, তিনি আশা প্রকাশ করেন ।

সর্বশেষ

জনপ্রিয়