যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে জসীম-সাকলাইন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংকের নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাকলাইন মোস্তাক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) যবিপ্রবির ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরে পরিচালক ড. মোঃ রাফিউল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়। ৩৪ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারহান সাদিক (এআইএস), মীর নাফিজ হাসান (এমবি), ইফতিয়ার রহমান ইমন(ইইই) ও নাঈম হাসান (এনএইচএস)। যুগ্ম সাধারণ সম্পাদক ফারিহা সুলতানা (এফই) ,আক্তারুজ্জামান (এফএমবি) ও মোঃ তপু ইসলাম (এফই)। অফিস সম্পাদক তরিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হানিফ ইসলাম (জিইবিটি।
অর্থ সম্পাদক সুশান্ত সাহা (এফবি) এবং সহকারী অর্থ সম্পাদক আশিকুর রহমান তামজিদ (এফএমবি) । প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাব্বির রহমান রাব্বিল (সিএসই) এবং সহকারী প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আহাদ আলী (সিএসই)। তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আরিফ হোসেন (এফএমবি)। সহকারী তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক আলামিন (মার্কেটিং)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন রিফাত আহমেদ বাপ্পি (এফবি), মোঃ মাহাবুবুর রহমান অন্তু (এআইএস)
এ.আর. তানভীর (কেমিক্যাল), সাঈদ রহমান (কেমিক্যাল), কে.এম. শাহরিয়ার (পিটিআর), মোঃ সাকিবুল ইসলাম (এফএমবি), মোছাঃ কানিজ ফাতেমা (এনএইচএস), শাহিদ হাসান (এনএইচএস),আব্দুল্লাহ আল আসিফ (পিটিআর),ইবতিদা খান তানিষা (এফএমবি), অর্ণব মজুমদার তীর্থ (সিএসই),জাহিদ হাসান (পিটিআর), মালিহা ফারজানা (এফএমবি), ইশরাত আরা দ্বিতীয় (এনএইচএস), সুমাইয়া শিমু (এমবি) ও আহসানউল আলম রেজা (এনএফটি)।



























