বুধবার ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাব্বির আহমেদ, ইবি 

প্রকাশিত: ২১:৫৫, ২৩ জুন ২০২৬

ইবিতে ইংরেজি বিভাগের দিনব্যাপী প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ইংরেজি বিভাগের দিনব্যাপী প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত ‘Presenting with Impact: A Workshop on Academic Presentation Skills’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. হারুন উর রশীদ আসকারী এবং সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী। তারা শিক্ষার্থীদের কার্যকর উপস্থাপনা কৌশল, একাডেমিক প্রেজেন্টেশনের প্রস্তুতি ও উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শাব্বির আহমেদ, ড. তানজিলা শহীদ, ড. প্রদীপ কুমার অধিকারী এবং সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন জাহিদসহ বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়