খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত হয়েছে। '৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসের নির্ধারিত চত্বরে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা ব্যানার হাতে পরিবেশ সংরক্ষণের এই মহতী উদ্যোগে শামিল হন, যেখানে "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬; আয়োজনে: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়" শীর্ষক স্লোগানটি শোভা পাচ্ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সবুজায়ন বৃদ্ধি ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী। খুলনাঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক মডেল হিসেবে গড়ে তুলতে এই ধরনের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



























