বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২ সেপ্টেম্বর ২০২৬

যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে বাপ্পী ও আবিদ

যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে বাপ্পী ও আবিদ
ছবিঃ প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক শীর্ষস্থানীয় সংগঠন ‘যবিপ্রবি ক্যারিয়ার ক্লাব’ এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ রাফিউল হাসান, ফার্মেসী বিভাগের শিক্ষক ড. মোঃ জসিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্যানেল প্রকাশ করা হয়।

​নবগঠিত এই কমিটিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রিফাত আহমেদ বাপ্পী সভাপতি এবং ফার্মেসী বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি (প্রশাসনিক) পদে তন্নি দাস, সহ-সভাপতি (পরিকল্পনা) পদে মোঃ সোহাগ উদ্দিন এবং সহ-সভাপতি (অফিস ও উচ্চশিক্ষা) পদে মাতেন বিকাশ ত্রিপুরা দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে উম্মে সুমাইয়া ও আবদুল্লাহ আল ফাহিম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইফতেখার মাহমুদ লাবিব নির্বাচিত হয়েছেন।

কমিটির বিভিন্ন পরিচালকের দায়িত্বে রয়েছেন পরিকল্পনা ও পরামর্শ বিষয়ক পরিচালক রাকিন কবির, সৃজনশীল ও সংস্কৃতি বিষয়ক পরিচালক ইমরান হোসেন, অনুষ্ঠান সমন্বয়কারী সীমান্ত বিশ্বাস, বহিরাঙ্গন বিষয়াদি বিষয়ক পরিচালক নাবিলা ইয়াসমিন এশা, সদস্যপদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক পরিচালক নিহান হাসনাত নাবিল, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক পরিচালক আবির মাহমুদ, লজিস্টিকস ও অপারেশন বিষয়ক পরিচালক রাফিয়া চৌধুরী, ডিজাইন ও কনসেন্ট্রেটিং বিষয়ক পরিচালক মোঃ নূর হাসান সায়েম, অভ্যন্তরীণ বিষয়াদি বিষয়ক পরিচালক সুমাইয়া ইসলাম শ্রুতি, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক পরিচালক স্বাগতা রানী সাহা, ব্যবসা উন্নয়ন বিষয়ক পরিচালক দৃষ্টি রানী পোদ্দার, ক্যাম্পাস এনগেজমেন্ট বিষয়ক পরিচালক শ্রেয়া ভৌমিক জোয়িতা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক পরিচালক ইমতিয়াজ আহমেদ রোহান এবং করপোরেট সম্পর্ক বিষয়ক পরিচালক মোঃ মতিউর রহমান খান।

অর্গানাইজিং মেম্বার পদে দায়িত্ব পেয়েছেন মুনতাসির মামুন, সাদিয়া ইসলাম জিম, সোহানুল ইসলাম, তাসফিয়া ইসলাম, অনয় করিম এবং মো. আমিনুল ইসলাম রানা। অপরদিকে ২০২৬-২৭ মেয়াদের এক্সিকিউটিভ প্যানেলে নির্বাহী মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন জাকারিয়া হাবিব জিম, নিলুফার মাহারুল, আব্দুল আহাদ সৈকত ও ফারহানা ইয়াসমিন।

দায়িত্ব গ্রহণের পর  সভাপতি মোঃ রিফাত আহমেদ বাপ্পী বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তবে এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের প্রতি একটি দায় ও অঙ্গীকার হিসেবে দেখছি। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ক্যারিয়ার ক্লাবকে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও সময়োপযোগী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সাধারণ সম্পাদক আবিদ হাসান তাঁর বক্তব্যে জানান, কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার ওপর আস্থা রেখেছেন, ভোট দিয়েছেন ও পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ, একসাথে এগিয়ে যাব।

সর্বশেষ

জনপ্রিয়