বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আইভিএসএ কে.এ.ইউ-এর নতুন নেতৃত্বে আকিব

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আইভিএসএ কে.এ.ইউ-এর নতুন নেতৃত্বে আকিব
ছবিঃ প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (KAU) ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (IVSA)-এর শাখা 'আইভিএসএ কেএইউ'-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আকিবুর রহমান।

শিক্ষার্থীদের দক্ষতা, বিকাশ, গবেষণা, পশু পরিকল্পনা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ঘোষিত এই নতুন কমিটিতে জায়গা পেয়েছেন একঝাঁক নতুন মুখ।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ আকিবুর রহমান, এক্সচেঞ্জ অফিসার আজমিরা সুলতানা অন্তরা, অ্যাডিশনাল থার্ড অফিসার মোঃ ইয়াসিন মিয়া, সাংগঠনিক কর্মকর্তা সাবরিন সুলতানা ঐশ্বর্য, অ্যাডিশনাল অর্গানাইজিং অফিসার মোঃ মারুফ ইসলাম, অ্যাডিশনাল অর্গানাইজিং অফিসার (ওয়ান হেলথ) দিবা গাঙ্গুলী ধানমণি, অর্থ বিষয়ক কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, অ্যাডিশনাল ফাইন্যান্স অফিসার শাখাওয়াত হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার নাজিউর রহমান নাহিদ, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার মোঃ সালমান উদ্দিন, প্রকাশনা কর্মকর্তা রাফিয়া মাহমুদ, আইটি অফিসার ইশতিয়াক কামাল, অ্যাডিশনাল আইটি অফিসার মিনহাজ আহমেদ বিশাল।

হেড অব স্ট্যান্ডিং কমিটি অন ওয়ান হেলথ জান্নাতুল ফেরদৌসী শিফা, হেড অব স্ট্যান্ডিং কমিটি অন অ্যানিমেল ওয়েলফেয়ার মোঃ নিশাত হোসেন।

নতুন গঠিত এই কমিটির মাধ্যমে আইভিএসএ কেএইউ-এর গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং ভেটেরিনারি অঙ্গনে শিক্ষার্থীরা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়