বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন

জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন
ছবিঃ প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোসাববীর হোসেন মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজম খান এবং সংগঠনের উপদেষ্টা ইসরাফিল আলম রাফেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি কাজী আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা হাবীব, অর্থ সম্পাদক আতিয়া তাহিরা ইতুমনি, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাফি, উপ-দপ্তর সম্পাদক আরাফাত নাফিজ ও নাদিরা হক অর্পা, প্রচার সম্পাদক লাবনী আক্তার শিমলা, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মোছাঃ আরশী আক্তার সানী, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রিশাদ আহমেদ, উপ-প্রশিক্ষণ সম্পাদক সুরাইয়া বিনতে হাসান, পাঠচক্র ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান।

একই সাথে তথ্য সম্পাদক পদে আহমেদ রাফিদ, উপ-তথ্য সম্পাদক ইমামুল হোসেন ইয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মোঃ তানজিম হোসেন, মোঃ মারুফ রহমান ও লাবনী আক্তার কবিতা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তামান্না ইসলাম, মোছাঃ রাতিয়া খাতুন, নুসরাত জাহান স্মরণিকা, সাদিয়া ইসলাম কাশফিয়া, তানিয়া আক্তার, মোহাম্মদ ইয়াসিন ও মোঃ আল-আমিন হোসাইন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তরুণ লেখকদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়