সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১৬ মার্চ ২০২৬

ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে। কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে আগুন লাগে।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন সকালে হাসপাতালে যান। তিনি সংবাদমাধ্যমকে জানান, সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ ও পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাতজন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে ১১ জন কর্মী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লাখ ভারতীয় রুপি করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া স্থানীয় ওয়ার্ড করপোরেটর দীপক কুমার দাস সংবাদ সংস্থা বলেন, ‘রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত ৩টা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছাই আমি। সেই সময় বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে, পুরনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লেগেছে, না কি অন্য কোনো কারণ ছিল।’

হাসপাতালে আগুন লেগে মৃত্যুর ঘটনা ভারতে নতুন নয়। তবে হাসপাতালে আগুন লেগে প্রাণহানির সব থেকে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল কলকাতার আমরি হাসপাতালে। ওই বেসরকারি হাসপাতালটির একটি ভবনে ২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে আগুন লাগে, যাতে মৃত্যু হয় রোগী, হাসপাতাল কর্মী সহ ৯২ জনের।

সূত্র: এএনআই

সর্বশেষ