সোমবার ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২৩ মার্চ ২০২৬

নিজেদের ছোড়া গুলিতে প্রাণ গেল ইসরায়েলির

নিজেদের ছোড়া গুলিতে প্রাণ গেল ইসরায়েলির
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তর সীমান্তে লেবানন সংলগ্ন এলাকায় চলমান সংঘর্ষের মধ্যে নিজেদের ছোড়া গোলার আঘাতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে বলা হয়, রবিবারের ওই ঘটনার তদন্তে প্রাথমিকভাবে দেখা গেছে—দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের সহায়তা দিতে চালানো আর্টিলারি ফায়ারের সময় এই প্রাণহানি ঘটে।

আইডিএফ স্বীকার করেছে, ঘটনাটিতে ‘গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল’ ছিল। পরিকল্পনা থেকে বাস্তবায়ন—উভয় পর্যায়েই একাধিক ভুল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে।