রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচন করতে পারবেন কি না মঞ্জুরুল আহসান মুন্সী, আদালত থেকে যা জানা গেল

নির্বাচন করতে পারবেন কি না মঞ্জুরুল আহসান মুন্সী, আদালত থেকে যা জানা গেল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলের ওপর আপিল বিভাগে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ আদেশ দেন। জানা গেছে, রবিবারের কার্যতালিকায় আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণ খেলাপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা তার রিট সরাসরি খারিজ করে দেন।

পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।