শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আবার হামলার শঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে ডেইলি স্টার কর্মীদের

আবার হামলার শঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে ডেইলি স্টার কর্মীদের
ছবি: সংগৃহীত

আবারও সম্ভাব্য হামলার আশঙ্কায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টারের কার্যালয় থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। ইংরেজি ভাষার দৈনিকটির সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ দ্য ডেইলি স্টারের কর্মীদের অফিস ছাড়ার পরামর্শ দেয়। পুলিশের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে দ্রুত অফিস ত্যাগ করেন প্রতিষ্ঠানটির সব কর্মী।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সেখানে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

নিরাপত্তা কর্মীরা জানান, অফিসের ভেতরে কোনো গণমাধ্যমকর্মী নেই। সবাইকে বাসায় ফিরে যেতে বলা হয়েছে।

পুলিশ আরও জানায়, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল। বর্তমানে পরিস্থিতির কারণে কেবল নিরাপত্তা সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে।

সূত্র:  স্টার নিউজ

সর্বশেষ