শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ‘অফিস সময়’ নির্ধারণ করেছে সরকার

রমজানে ‘অফিস সময়’ নির্ধারণ করেছে সরকার
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এই একমাস নতুন সময়ে চলবে অফিস। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় অফিস সূচি নির্ধারণ করা হয়। 

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন,  সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।

সর্বশেষ