শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে: নৌ উপদেষ্টা

বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে: নৌ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরের কাজে কেউ বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ভবনের সামনে বিক্ষোভকারী শ্রমিকদের সাথে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সামনে পবিত্র রমজান মাস উল্লেখ করে তিনি আরও বলেন, 'সামনে রমজান। বন্দরে রমজানের অনেক পণ্য আছে। এ সময় পোর্ট বন্ধ রেখে এমন কর্মসূচি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানুষকে কষ্ট দেওয়া। এটা অমানবিক। এই কষ্টের দায়ভার কে নেবে? পোর্ট বন্ধ রাখার এখতিয়ার কারো নেয়।'

সর্বশেষ