শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ববি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুদিনের পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুদিনের পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের
ছবি: সংগৃহীত

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত সকল পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির সভাপতি মো মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত উপাচার্যের কাছে এ আবেদনপত্র জমা দেন।

‎আবেদনপত্রে উল্লেখ করা হয়, অধিকাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় যাবেন। এ অবস্থায় নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিঘ্ন ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে আগামী ৯ই ও ১৫ই ফেব্রুয়ারির নির্ধারিত  পরীক্ষাগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, 'দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। তারা এবার ভোট দিতে বাড়ি যাবেন। তাদের পক্ষ নির্বাচনের আগে ও পরো দুদিনের নির্ধারিত পরীক্ষা স্থগিতের দাবি তোলা হয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ দাবি মেনে নিবেন।'

সর্বশেষ