শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে অবস্থান করছেন সংগঠনটির নেতা–কর্মীরা।

ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা রাতভর যমুনার সামনেই অবস্থান করেন। আজ শুক্রবারের মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

 গতকাল রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। তারা দুই ভাগে বিভক্ত হয়ে রাতভর সেখানে অবস্থান করেন।

এদিকে শুক্রবার বিকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে জানানো হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

সর্বশেষ