হাদি হত্যার বিচার দাবির কর্মসূচীতে পুলিশি হামলা,ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আহত
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচীতে হামলা করেছে পুলিশ।এতে আহত হয়েছেন ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় এর সদস্য সচিব ইফতেখার সায়েম সহ অনেকে।
শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়(যমুনা) এর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
এ বিষয়ে এক ফেসবুক লাইভে ইফতেখার সায়েম বলেন, আমাদের পাশাপাশি নবম পে স্কেলের দাবিতে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করে, তাদের থেকে আমাদের আলাদা করতে আমরা এক কর্নারে অবস্থান নেই যাতে আমাদের আলাদা চেনা যায় কিন্তু পুলিশ এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুড়ে আমরা যেখানে বসা সেখানে,আমাদের সামনেই ৫ জন আহত হয়।
সংঘর্ষ এড়াতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পুলিশের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা চলে কিন্তু পুলিশ এরই মাঝে জুমা আপুর ফোন কেড়ে নেয় এবং আমাদের উপর অতর্কিত হামলা করে।শিশু,নারী,পথচারী এবং গণমাধ্যম কর্মী কেউ বাদ যায় নি পুলিশের হামলা থেকে।



























