রাজধানী ঢাকার ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী ভাষ্যে, ঢাকা-১৪ ও ১৬ আসনের প্রায় ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় এ দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ সংবাদ সম্মেলন
মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে এসব তথ্য জানান তিনি ।
ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি বলেন, ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে তা প্রাথমিকভাবে যাচাই করা প্রয়োজন।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকির বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন তিনি।



























