রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না: সিপিডি

নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না: সিপিডি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণের তথ্য দিয়ে সিপিডি জানিয়েছে, একটি বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

শনিবার নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি এসব কথা বলেছে।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, অধিকাংশ জরিপে পতিত দলের ভোটারদেরকে এবারের নির্বাচনে নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এটা দিয়ে বোঝা যায় যে, “একটি বৃহৎ অংশের ভোটারকে তার চাহিদামতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না,” বলেন তিনি।

তবে, ঘোষিত ইশতেহারের দিকে রাজনৈতিক দলগুলোর নজর বাড়ছে বলেও মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।

রাজনৈতিক দলগুলো অর্থনীতির অনেকটা ভেতরে ঢুকে সেই অনুযায়ী সমস্যাগুলো বলার চেষ্টা করেছে। যদিও নির্বাচিত হয়ে এগুলো তারা বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না এই প্রশ্নও তুলেছে প্রতিষ্ঠানটি।

“আগের তুলনায় এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর অন্তত মেনিফেস্টোর (ইশতেহারের) ব্যাপারে তাদের বেটার কমিটমেন্ট রয়েছে। কে ক্ষমতায় যাবেন জানি না,” বলেন তিনি।