মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৮২ ঘণ্টার জন্য যেকোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে দেশের সব জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত। সে অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ