সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন এবং এ বিষয়ে কোনো সংশয় নেই।
উল্লেখ্য, এর আগে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির।
তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছিলেন।



























