মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ২ মার্চ ২০২৬

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পথচলা, নেতৃত্বে ফরহাদ-ইমদাদুল

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পথচলা, নেতৃত্বে ফরহাদ-ইমদাদুল
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি (সাজেছাক)-এর উদ্যোগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা, ইফতার মাহফিল এবং ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন–এর ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. শহিদ ইসলাম। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি গত বছরের কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রফেসর ড. এস. এম. নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, এস. কে. সালাউদ্দিন কবির, প্রভাষক ফাতিমাতুস জোহরা মুক্তা, ড. মো. আরমান ইসলাম, মো. আসাদুল্লাহ আল গালিব, এস. এম. কাদের এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা ও সাজেছাকের সাবেক সভাপতি জহুরুল ইসলাম।

ফরহাদ ইসলাম ও শ্রেয়সী ঢালী পূজার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনের গুরুত্ব, নৈতিকতা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন ও সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. নুর আলম ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ফরহাদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইমদাদুল ইসলাম।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন মাসুদুজ্জামান রনি, ফারজানা নাজনীন, সুমাইয়া সুলতানা, সৌম্য দত্ত ও নাজমুস সাকিব আবির। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শাওন কবির, নাইমুর রহমান নাইম, ইমাম হোসেন, শ্রেয়সী ঢালী পূজা, সোনালী আক্তার যূথী, রাজ কুমার ঘোষ ও নাজমুল হাসান রাজু।

সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল হক নোমান ও রাফেয়া খাতুন; কোষাধ্যক্ষ সীমান্ত বিশ্বাস; দপ্তর সম্পাদক অমিত কর্মকার; উপ-দপ্তর সম্পাদক আহসান হাবিব; হল সম্পাদক আফরিনা সুলতানা ও সজিবুল ইসলাম নাইস; প্রচার সম্পাদক নাভিদ হাসান; সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হুসাইন; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিয়ান নূর সাফিদ ও রাবেয়া ফারজানা; এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাদিফ উজ জামান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ