বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী
শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সীদের দূরপাল্লার ট্রেন, মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া কম নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নতকরণ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
এ সময় রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের আগেই এ উদ্যোগ চালুর চেষ্টা চলছে, তবে সম্ভাবনা কম। ঈদুল আযহার আগেই এটি কার্যকর হবে।
তিনি জানান, শিক্ষার্থীরা আইডি কার্ড, বয়স্করা আইডি কার্ড, প্রতিবন্ধীরা মন্ত্রণালয়ের দেয়া ডিজাবল কার্ড দেখিয়ে এ সুবিধা পাবেন।



























