মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৩ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে দফায় দফায় চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এর পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা (এএফপি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

তবে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত মাঠপর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে মোট ৭৮৭ জন নিহত হয়েছেন।

সংস্থাটি আরও জানায়, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি স্থাপনা লক্ষ্য করে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে।

এদিকে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান এ বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এএফপির প্রতিনিধিরা। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর পশ্চিমে অবস্থিত কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহান এও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: এএফপি

সর্বশেষ