ঈদের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদুল ফিতরের আনন্দে ঘরমুখো মানুষের যাত্রা সুবিধাজনক করতে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ রবিবারই ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলছে।
সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ এবং ১৭ মার্চের টিকিট ৭ মার্চ। এছাড়া আগামী ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ।
চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটের বিক্রিও ব্যবস্থা করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচে ২৫ শতাংশ দাঁড়ানো টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।



























