বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত
লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
রবিবার (০৮ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল–জাজিরা অ্যারাবিক প্রকাশ করেছে।
এর আগে শনিবার আল-জাজিরা জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনজন লেবাননের সেনাবাহিনীর সদস্য এবং একজন জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের কর্মকর্তা রয়েছেন। এছাড়া অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে তৎপর রয়েছেন।
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে, লেবাননের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক দিনগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বেকা উপত্যকার মতো অঞ্চলে হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।



























