রোববার ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ৮ মার্চ ২০২৬

ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মার্কিন প্রশাসন কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। বিষয়টিকে জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, এমন পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মার্কিন প্রশাসনের অনুমোদন অনুযায়ী, ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারের বেশি বোমা বিক্রি করা হবে।

এ ছাড়া মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ার মাধ্যমে আরও ২৯৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ক্রয় করবে।

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক অভিযানের সময় ইসরায়েল সম্ভবত এ ধরনের ভারী গোলাবারুদ ব্যবহার করেছে।