লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৯৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে পৌঁছেছে।
শনিবার (৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার থেকে লেবাননের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে।
এনএনএ জানায়, টানা কয়েক দিনের হামলায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ২৩ জন। পরিস্থিতির কারণে দেশটির বিভিন্ন এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।



























