তারেক রহমানের পক্ষেই এ দেশ পরিচালনা করা সম্ভব : এ্যানি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই এ দেশ পরিচালনা করা সম্ভব বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এখনো শপথের এক মাস হয়নি, ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই এ দেশ পরিচালনা করা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-গোত্র সবমিলিয়ে আমরা যারা এ দেশে বসবাস করি, আমাদের সবার মধ্যে দেশের প্রতি মায়া-মমতা ও দরদ রয়েছে। এ দরদ জাগিয়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫-২০টি গাড়ির বহর থাকত। ঢাকা শহরে গত এক মাসে কারও চোখে কি গাড়িবহর দেখা গেছে? এটা হলো তারেক রহমান, তিনি ভিন্ন প্রধানমন্ত্রী। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী।



























