শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১৩ মার্চ ২০২৬

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী কেন আবার আলোচনায়?

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী কেন আবার আলোচনায়?
ছবি: সংগৃহীত

ফেসবুকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল ২৪–এর ডিজাইন ব্যবহার করে দুটি ফটোকার্ড প্রচার করা হয়। এসব ফটোকার্ডে তাপসী তাবাসসুম ঊর্মির ছবি যুক্ত করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে রিউমার স্ক্যানার জানিয়েছে, উক্ত শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে চ্যানেল২৪-এর ডিজাইন নকল করে এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে চ্যানেল২৪-এর লোগো ব্যবহার করা হলেও চ্যানেল২৪-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এমন কোনো শিরোনামের ফটোকার্ড পাওয়া যায়নি। একইভাবে চ্যানেল২৪-এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এই দাবির সমর্থনে কোনো সংবাদ বা কনটেন্ট পাওয়া যায়নি।

এছাড়া আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, এটি চ্যানেল২৪-এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সঙ্গে মিল নেই।

পাশাপাশি, এই দাবির সমর্থনে অন্য কোনো গণমাধ্যমেও কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে চ্যানেল২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সর্বশেষ

জনপ্রিয়