শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২০ মার্চ ২০২৬

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সকল মুসল্লি।

এই ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত। আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।