ডিআইইউতে ’ব্লাজা’র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ ল' অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশনের (ব্লাজা) ডিআইইউ ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রেজওয়ানা লিয়াকে সভাপতি এবং মুজাহিদ ইসলাম আবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় আয়োজিত গেট-টুগেদার ও আলোচনা সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইজুল ইসলাম সোহম ও রাকিবুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. অলি উল্লাহ, জান্নাতুল হসনাত কেয়া ও মো. ইমন মিয়া।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো. রাব্বিউল বারী, অর্থবিষয়ক সম্পাদক মো. সোহাগ মিয়া, প্রচার সম্পাদক নিলয় ফারাজী, আইনবিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার মিম, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সম্প্রীতি সরকার দিশা, ছাত্রীকল্যাণ সম্পাদক আফসানা তাজমীম পায়েল এবং সমাজকল্যাণ সম্পাদক শমিলী খাতুন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। পরিষদের সদস্যরা হলেন - ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মনজুর হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত, অ্যাডভোকেট রাকিব শরিয়ার রাহাদ, অ্যাডভোকেট মো. রাকিব এইচ. নিসান এবং অ্যাডভোকেট এস. এম. আল আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন পেশার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আইনি দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে ব্লাজা কাজ করে যাচ্ছে। নবগঠিত ডিআইইউ ইউনিট আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ সমুন্নত রেখে শিক্ষার্থী ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



























