সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার শিক্ষককে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজার শিক্ষকের পদায়ন নিশ্চিত করতেই আপাতত শিক্ষক বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আপাতত বদলির জন্য আবেদন করতে পারবেন না। একই সঙ্গে নিয়মিত বদলি কার্যক্রমও স্থগিত থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষক বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে ঠিক কবে থেকে বদলি কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ১৪ হাজার শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে পদায়নের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট কিছুটা কমবে। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরও স্বাভাবিক ও গতিশীল করার সুযোগ তৈরি হবে।

জনপ্রিয়