রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ৬ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ২০ হাজার ইয়াবা ও পাচারযোগ্য ঔষধসহ আটক ৩

টেকনাফে ২০ হাজার ইয়াবা ও পাচারযোগ্য ঔষধসহ আটক ৩
গ্রাফিক্স

ক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ঔষধসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (তারিখ অনুযায়ী) ভোরে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। পরে বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়। এ সময় দুইজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের সহযোগিতায় তারা ইয়াবা দেশে প্রবেশ করানো এবং ফেরার সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ঔষধ পাচারের পরিকল্পনা করেছিলেন।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা, ঔষধ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়