শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২ অক্টোবর ২০২৬

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে আসছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে দুপুরের মধ্যে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়াম দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ের ওই ফ্লাইট বাতিল করতে হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ইউরেনিয়ামের পুরো সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়