সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ অক্টোবর ২০২৬

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি
ছবি: সংগৃহীত

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে আইজিপিকে এ কথা বলতে শোনা গেছে। রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি।


তিনি বলেন, ‘শেখ হাসিনা কবে দেশে আসবেন, এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে দিন।


আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন। প্রকৃতপক্ষে সমাজে যেসব ঘটনা ঘটছে, সেগুলো প্রতিকারে আমরা সবাই মিলে কাজ করি।’

এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি।

জনপ্রিয়