সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২৬ অক্টোবর ২০২৬

পিএসসি সদস্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসি সদস্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তার মেয়াদের শেষ সময় হিসেবে গণ্য হবে।

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতিবাদস্বরূপ নিজের বিভাগীয় কার্যালয় থেকে শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। তিনি জাবি সিনেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়