বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জনপ্রিয়