রাষ্ট্রপতির সঙ্গে এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, এস এম হলের ছাত্র হিসেবে তিনি গর্ববোধ করেন। এ সময় হলে অবস্থানকালের বিভিন্ন স্মৃতিও স্মরণ করেন তিনি।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, এস এম হলের সাবেক ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। এ সময় তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঐতিহ্যবাহী এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ হলের ছাত্র ছিলেন।
হলের সাবেক ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।



























