বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ১১ নভেম্বর ২০২৬

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।

মীর শাহে আলম আরও বলেন, তবে এর অর্থ এই নয় যে কাজের মান খারাপ করে বা ১০ লাখ টাকা সাশ্রয় করে ৫ লাখ টাকা নিজেরা ভাগাভাগি করার মতো অসদুপায়ে যাওয়া যাবে না। এসময় তিনি প্রকৌশলীদের মধ্যে দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বান জানান।

জনপ্রিয়