প্রধানমন্ত্রী
অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে হবে
জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদে নিয়মিত উপস্থিত থেকে প্রতিদিনের কার্যক্রমে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপির সব সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির সই করা এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।
আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের সব সংসদ সদস্যকে অধিবেশনের শেষ দিন পর্যন্ত সংসদে উপস্থিত থেকে সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত সরকারি দলের সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চলমান অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, চলমান অধিবেশন শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



























